Thursday, 5 December 2013

ichche...

ইচ্ছে হলো একধরনের গঙ্গাফড়িং,
অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিরিং। ।


ইচ্ছে ...কিভাবে শব্দ টাকে বিশ্লেষণ করব জানিনা ...সবার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মানে না জানা শব্দ টি হয়ত ইচ্ছে।.নানান মানুষের নানান রকমের ইচ্ছে।.কিন্তু সেই ইচ্ছেটা যে কি সেটা কেউ কি জানে??
কজন মানুষ তার নিজের  ইচ্ছেটা কে ঠিক মতন বাস্তবায়িত করতে পারে??খুব কম মানুষ আছে যারা ভেতরের চাওয়াটাকে বুঝতে পারে।.তাকে বাস্তবে রূপ দেওয়া তো দুরের কথা ....এই কথা গুলো সবার মধ্যেই আছে কিন্তু কেউ ভাবতে চায় কিন্তু পারেনা আর কেউ ভাবেইনা।..কেন??কেন তারা এই নিজের চাওয়া গুলোকে দিনের পর দিন মাটি চাপা দিয়ে চলছে।?জানিনা।.অদ্ভুত কিন্তু মানুষ নিজের ইচ্ছে কে গুরুত্ব না দিয়ে অন্যের ইচ্ছে পূরণ করছে।.এটাও একটা মহৎ কাজ..নয় কি??কিন্তু তাতেও মানুষের স্বার্থ আছে..এটাও কি স্বার্থ নয়??নিজের ইচ্ছে টা  কি স্বার্থের মধ্যে পড়ছে না?
আমিও এরকম কিছু মানুষের মধ্যেই পড়ি ..কোন পর্যায়ের সেটা বলা মুশকিল। ....

একটু ভেবে দেখতে গেলে আমি নিজের ইচ্ছে গুলোকে বুঝতে পারি কিন্তু সেটাকে বাস্তবায়িত ও করতে চাই..কোনো কোনো সময় করে উঠতে পারি।.কখনো পারিনা।.পারিনা কেন..চেষ্টা করিনা??তা নয় চেষ্টা করি কিন্তু প্রবল চেষ্টা করিনা।.কিছু প্রতিকুল অপ্রতিকুল পরিস্থিতি সৃষ্টি হয় এবং আমার চেষ্টা কে সেখানেই থামিয়ে দেয় ...

কিন্তু আমি থামিনা।.যতই  বাধা আসুক ইচ্ছে কে প্রশ্রয় দিয়ে থাকি।.এরপর সে মাথায় উঠে নাচবে নাকি আমাকে নাচবে সে আমার জানা নেই..সবাই ভেবে দেখো এত তো নিজের স্বার্থের কথা আমরা ভাবি।. এই স্বার্থপরতার কাজ তাও নাহয় করলাম.....


........ইচ্ছে হলো একধরনের স্বপ্ন আমার,
                  মরবো দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার।...

Wednesday, 17 July 2013

hariye jaoa muhurto gulo...

রোজকার মতন ই বিকেলে পড়াতে যাচ্ছিলাম চেনা রাস্তা ধরে ....
এমনিতেই দেরী হয়ে গেছে ....
তাড়াহুড়ো করে হাঁটছিলাম।
সাধারণত হাঁটার সময় এদিক ওদিক তাকিয়ে দেখা খুব একটা হয়ে ওঠেনা ...
তাড়া থাকলে তো একেবারেই নয় ...
কিন্তু হঠাত আজকে একটা মুহুর্তে থমকে দাঁড়ালাম।
বিকেল এর দিকে একটু একটু মেঘ করেছিল ..
হঠাত ফোঁটা ফোঁটা  বৃষ্টি পড়তে শুরু করলো।
এক বৃদ্ধ আর বৃদ্ধা সান্ধ্যভ্রমণ এ  বেরিয়েছিলেন বোধহয় ...
বৃদ্ধা টি নিজের স্বামীর থেকে একটু এগিয়ে এগিয়েই হাঁটছিলেন ..
ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হতেই বৃদ্ধ টি ছাতা খুললেন।।
কিন্তু ওনার স্ত্রী ততক্ষণে এগিয়ে গেছেন .....
আমি পিছন এ ধীরে ধীরে হাঁটছিলাম,তখন সময় এ পৌঁছানোর কথা ভুলেই গেছি ...
দেখলাম বৃদ্ধ কিছুটা এগিয়ে বৃদ্ধার হাত টেনে ছাতার তলায় নিয়ে এলেন।
জানিনা আমি হয়ত এই দৃশ্য টা দেখার জন্যই ওদের পিছন নিয়েছিলাম।
নিজের মনেই হেসে ফেললাম।।কেন জানিনা ...
এখন কার দিনের যুবক যুবতী রা কি তাদের বার্ধক্যে পৌঁছে এভাবেই দুজন দুজন কে ভালবাসবে???
আজকের এই দ্রুত এগিয়ে যাওয়া সময় কি পারবে এই হারিয়ে যাওয়া মুহূর্ত গুলো কে বাঁচিয়ে রাখতে?? 

Saturday, 29 June 2013

aamar kotha..

আমি .....
শব্দ  টা  খুব ই ছোট .কিন্তু একটা গভীর অর্থ বহন করে।।শুনতে খুব ই স্বার্থপর এর মত শোনায় কিন্তু তার বাইরেও যে "আমি" কথা টার  একটা আলাদা অস্তিত্ব আছে সেটা হয়ত সবাই বোঝেনা।
আজ তাই "আমি" কথাটা নিয়ে কিছু কথা লেখার চেষ্টা করছি।এক খুবই সাধারণ মেয়ে যার "আমি"টাকে খুব কাছ থেকে চিনি জানি।।যার চিন্তা মানসিকতা গুলো কে আমি বুঝি।।অবশ্যই লেখা গুলো খুবই এদিক ওদিক ছড়ানো অগোছালো তাও নিজের মনের ভাব তো ...
          "আমি খুব ই সাধারণ এক মেয়ে।আর পাঁচটা বাঙালি মধ্যবিত্ত পরিবার এর মত করেই বড় হয়েছি।কিন্তু আমার চারপাশের পরিবেশ থেকে আমি খুব ই আলাদা।।নাহ ...আমার জীবনের ইতিহাস আমি লিখবনা।।টুকরো টুকরো কতগুলো কথার মধ্যে দিয়ে নিজের ভাবনা গুলো কে সবার মধ্যে ছড়িয়ে দেব।।
আমার বয়সী আর পাঁচটা মেয়ে যখন বন্ধু বান্ধবী নিয়ে মজা করে ঘুরে ফেরে আমি তখন নিজের জগত এ নিজের কিছু প্রিয় ছোটখাটো কাজ নিয়ে ব্যস্ত থাকি।।আজকের এই জাঁকজমক ভরা জীবনে আমার মন পড়ে থাকে সেই উত্তর কলকাতার ঘোরানো সিঁড়িওলা  বাড়ি গুলোর চিলেকোঠায় বা কোনো গ্রামের মাটির বাড়িতে।।সেই নিয়ে আমার আফসোস নেই।।বেশ ভালই লাগে।কতগুলো ছবি  বারবার যেন আমার কল্পনায় এসে বারবার আমাকে সেই জায়গা গুলোয় নিয়ে যেতে চায়।।যেমন গঙ্গার ধার একটা সাদা রঙের বাড়ি ছোট একটা বাগান,গঙ্গার ঘাটের ঠিক গা ঘেঁসে বাড়ির দরজা..সেখানে থাকবে আমি আর আমার মনের মানুষটা ..এরকমটা  কি হবে???এখনো এই যুগেও কি কারোর এরকম স্বপ্ন পূরণ হতে পারে??".....
                                      ..........পাগলি সেই মেয়েটা বোঝেনা এই যুগে এরকম মনোভাব এর কোনো জায়গা নেই দাম নেই।।এখন কেউ এত ধীরে সাদা কালো ছবির মত করে ভাবেনা।।।চারপাশ টা এত রঙিন হয়ে গেছে দেখে চোখ ঝলসে যায় ওর ....