Wednesday, 17 July 2013

hariye jaoa muhurto gulo...

রোজকার মতন ই বিকেলে পড়াতে যাচ্ছিলাম চেনা রাস্তা ধরে ....
এমনিতেই দেরী হয়ে গেছে ....
তাড়াহুড়ো করে হাঁটছিলাম।
সাধারণত হাঁটার সময় এদিক ওদিক তাকিয়ে দেখা খুব একটা হয়ে ওঠেনা ...
তাড়া থাকলে তো একেবারেই নয় ...
কিন্তু হঠাত আজকে একটা মুহুর্তে থমকে দাঁড়ালাম।
বিকেল এর দিকে একটু একটু মেঘ করেছিল ..
হঠাত ফোঁটা ফোঁটা  বৃষ্টি পড়তে শুরু করলো।
এক বৃদ্ধ আর বৃদ্ধা সান্ধ্যভ্রমণ এ  বেরিয়েছিলেন বোধহয় ...
বৃদ্ধা টি নিজের স্বামীর থেকে একটু এগিয়ে এগিয়েই হাঁটছিলেন ..
ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হতেই বৃদ্ধ টি ছাতা খুললেন।।
কিন্তু ওনার স্ত্রী ততক্ষণে এগিয়ে গেছেন .....
আমি পিছন এ ধীরে ধীরে হাঁটছিলাম,তখন সময় এ পৌঁছানোর কথা ভুলেই গেছি ...
দেখলাম বৃদ্ধ কিছুটা এগিয়ে বৃদ্ধার হাত টেনে ছাতার তলায় নিয়ে এলেন।
জানিনা আমি হয়ত এই দৃশ্য টা দেখার জন্যই ওদের পিছন নিয়েছিলাম।
নিজের মনেই হেসে ফেললাম।।কেন জানিনা ...
এখন কার দিনের যুবক যুবতী রা কি তাদের বার্ধক্যে পৌঁছে এভাবেই দুজন দুজন কে ভালবাসবে???
আজকের এই দ্রুত এগিয়ে যাওয়া সময় কি পারবে এই হারিয়ে যাওয়া মুহূর্ত গুলো কে বাঁচিয়ে রাখতে??