আকাঙ্খা ,চাহিদা কার না থাকে?।প্রতিটি মানুষের জীবনের এই শব্দ গুলি খুবই চেনা।.কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে চাহিদা গুলি বিভিন্নরকমে হয়ে থাকে।আমি ,খুব ই সাধারণ একটি মেয়ে।আর পাঁচটা মেয়েদের মত চটকতাও নেই বা সুন্দরী ও নই.আছে বলতে মন ভরা ভালবাসা। চাহিদা আছে কিছু ,যেমন - ভালবাসার মানুষ গুলির কাছ থেকে ভালবাসা পাওয়ার, সান্নিধ্য পাওয়ার।.কাছের মানুষ গুলো কে ধরে রাখার চাহিদা আছে..দামী জিনিস ,বাড়ি গাড়ি,টাকাপয়সার চাহিদা কোনকালেই আমার মন কে ভোলাতে পারেনি।মাঝে মাঝে মনে হয় আমার জীবনের চাহিদা গুলো পূরণ করা হয়ত খুব ই মুশকিল। আর পাঁচটা মানুষের জীবনের চাহিদাগুলো হয়ত খুব ই সহজে মেটানো যায়. কারণ তার জন্য প্রয়োজন হয় শুধুমাত্র অর্থের। ..আবেগের কোনো জায়গা নেই সেখানে। .আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এটারই অভাব??আবেগের??নিজের মনের কথা কেউ কি শুনতে পায়না।.??বা শুনতে পেয়েও সেটাকে সরিয়ে মস্তিস্কের সিদ্ধান্তটাকেই বেছে নেয়?আমার অবস্থা টা ভেবে ঠিক রবিঠাকুরের লেখা দুটি লাইন মনে পড়ল..
"আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ.."
পরের লাইনে নাহয় নাই গেলুম।.মানুষ এখন অনেক বেশি যন্ত্র হয়ে গেছে।.তাই বলে কি আমার এই অহেতুক লেখা ব্লগ এর পাঠক পাঠিকা রা আমার সম্পর্কে ভাবছে যে "নিশ্চই মেয়েটি একা, দুঃখী। কোনো কাজ নেই বলে এরকম কথা লিখছে " আমার কাজ,গান,পড়া,লেখা সব কিছুকে বাদ দিয়েও যখন আমার কিছু সময় বাকি থেকে যায়,যখন আমি কারুর সাথে কথা বলতে চাই,নিজের অত্যন্ত ব্যক্তিগত কিছু সময় ভাগ করে নিতে চাই কারুর সাথে ,তখন চারপাশ টা কেমন শুন্য লাগে।সবাই খুব ব্যস্ত,কিসের জন্য??আরো বেশি রোজগার??আরও খ্যাতি?যশ??নাম??প্রতিপত্তি??গাড়ি বাড়ি??কিজন্য??একদিন তো এই সবকিছু ছেড়ে চলে যেতে হবে,তখন মনের আবেগ ছাড়া কিছু থাকবেনা।.এখন আর মানুষ কে সঙ্গী হিসেবে বেছে নিতে ভয় করে ।.সে যে সম্পর্কই হোক না কেন..আমার জীবনে তাই সবচেয়ে বড় সঙ্গী গান,গল্প,কবিতা,উপন্যাস,এককথায় বই.তাছাড়া রবিঠাকুর তো আছেন ই মাথায় ছাতা হয়ে..গ্রীষ্ম ,বর্ষা থেকে সুরু করে প্রতি ঋতু তে প্রতি মুহুর্তে। .আরো কিছু সঙ্গী সাথী রা আছে বেড়াল,কুকুর,পাখি,গাছপালা,যারা নিঃস্বার্থ ভাবে আমার কথা শোনে। .তাদের কথা আমাকে হাবেভাবে বোঝায়।.আসলে আমার জীবন টা বড় লক্ষ্যহীন। আমি কোনকিছুই পেতে চাইনা। .আমার চাওয়া পাওয়া গুলো যদি কখনো কাউকে আমি বোঝাতে পারতাম,মানসিকভাবে হয়ত ভীষণ আরাম পেতাম। .
মানুষ মনের কথা শুনতে ভুলে গেছে। যন্ত্রের মত এগিয়ে চলেছে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে।..আমার মতে প্রতিষ্ঠিত হওয়া মানে নিজের ভালোলাগার ভালবাসার কাজটিকে প্রতিষ্ঠা করা.. নিজের মধ্যে দিয়ে সেই কাজের প্রতি নিষ্ঠা প্রকাশ করা.কিন্তু এখনকার দিনে প্রতিষ্ঠা র মানে অন্য।.কতখ্খনে কাউকে ল্যাং মেরে,কারুর মুখের অন্ন কেড়ে নিয়ে তাকে নিচে নামিয়ে নিজে ওপরে উঠতে পারার নাম ই প্রতিষ্ঠা।ঘৃনা হয় নিজেকে মানুষ বলে ভাবতে।এখন মানুষ হয়েছে আবেগহীন।তার বদলে এসেছে বেগ.নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার বেগ.প্রতিষ্ঠিত হওয়ার বেগ,নাম করার।.হোক সবাই প্রতিষ্ঠিত।.আমি চাইনা কিছুই।.নাম যশ খ্যাতি থাক সব তোমাদের জন্য ।.আমি চাই একটু ভালোবাসা ,একটু মানবিকতা।.
শেষে সেই রবিঠাকুরের দুটি লাইন। ..
"ওগো অন্ধকারের অন্তরধন , দাও ঢেকে মোর পরান মন। .
আমি চাইনে তপন, চাইনে তারা" ......

No comments:
Post a Comment